চট্টগ্রামে আগুনে পুড়ল ৩ দোকান-গুদাম
চট্টগ্রামের সীতাকুণ্ডে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুন লেগে দুইটি দোকান ও একটি গুদাম পুড়ে গেছে।
কুমিরা ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা আব্দুল্লাহ হারুন পাশা জানান, উপজেলার কুমিরা বাজারে বৃহস্পতিবার রাত ২ টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, খবর পেয়ে কুমিরা ও সীতাকুণ্ড ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
“কিন্তু ততক্ষণে একটি লন্ড্রি, একটি ওয়ার্কশপ ও একটি গুদাম পুড়ে যায়।”
বৈদ্যুতিক শটসার্কিট থেকে লাগা আগুনে অন্তত পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস কর্মকর্তা হারুন জানান।
