২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ট্রেলারের চাকায় আটকে মোটরসাইকেলআরোহীর মৃত্যু

চট্টগ্রামে কন্টেইনারবাহী ট্রেলারের চাকার সঙ্গে মোটরসাইকেল আটকে আহত হয়ে একব্যক্তির মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2018, 09:34 PM

Updated : 19 Aug 2022, 01:59 PM

নিহত মহিউদ্দিন (৪৫) বড় দারোগারহাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এবং স্থানীয় নাদের উজ্জামানের ছেলে।

শুক্রবার বেলা সোয়া ৩টার দিকে কুমিরা এলাকায় এ ঘটনা ঘটে বলে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মাসুদ আলম জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুকলাল হাট এলাকায় মোটরসাইকেল নিয়ে মূল সড়কে ওঠার জন্য অপেক্ষায় ছিলেন মহিউদ্দিন। এসময় চট্টগ্রামমুখী একটি সিঙ্গেল কন্টেইনারবাহী লং ভিহেক্যাল ওই পথে যাচ্ছিল।

“গাড়িটি ঘটনাস্থলে ইউ টার্ন করার সময় সামনের চাকার সঙ্গে মহিউদ্দিনের মোটরসাইকেল আটকে যায়। ওই অবস্থাতেই মহিউদ্দিনসহ মোটরসাইকেলটিকে মহাসড়ক ধরে কিছু দূর টেনে নিয়ে যায় গাড়িটি।”

পরে স্থানীয়রা গাড়ি ও চালক সুমনকে আটক করে এবং গুরুতর আহত মহিউদ্দিনকে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় বলে জানান তিনি।

“সেখানে মহিউদ্দিন মারা যান।”