২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে স্কুলছাত্র নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে তেলবাহী ট্রেনের নিচে কাটা পড়ে অষ্টম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2018, 08:40 PM

Updated : 19 Aug 2022, 01:59 PM

শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে হাটহাজারীর দেওয়াননগর এলাকায় এঘটনা ঘটে বলে চট্টগ্রাম জিআরপি থানার ওসি এসএম শহিদুল ইসলাম জানিয়েছেন।

নিহত সিয়াম শাওন (১৪) রাউজানের গহিরা ইউনিয়নের ধলইনগর এলাকার দুবাই প্রবাসী মজিবুর রহমানের ছেলে। শাওন হাটহাজারী সদরের নলেজ স্কুল অ্যান্ড কলেজে অষ্টম শ্রেণিতে পড়ত।থাকত পরিবারের সঙ্গে হাটহাজারী সদরের ইস্টার্ন আবাসিক এলাকার শফি ম্যানসনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, হাটহাজারী ১০০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্ল্যান্টের তেলবাহী ধীরগতির ট্রেনটিতে সিয়াম তার বন্ধুদের নিয়ে উঠে পড়ে। প্ল্যান্টের কাছাকাছি এসে পড়ায় সে ট্রেন থেকে লাফ দিয়ে নামতে গিয়ে ট্রেনের নিচে পড়ে যায়।

“ট্রেনে কাটা পড়ে শরীরের নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”