২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারপতি আমিরুল কবির নেই

মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান বিচারপতি আমিরুল কবির চৌধুরী আর নেই।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2018, 11:58 PM

Updated : 19 Aug 2022, 01:59 PM

মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিচারপতি আমিরুলের বয়স হয়েছিল ৭৮ বছর।

বুধবার চট্টগ্রাম নগরীর চান্দগাঁও বি ব্লকের বড় মসজিদে বিচারপতি আমিরুলের জানাজা হবে।

আমিরুল কবিরের জন্ম ১৯৪০ সালের ২৩ জুন কক্সবাজার জেলার রামু উপজেলার নোনাছড়ি গ্রামে।

কক্সবাজারে আইন পেশায় যুক্ত হওয়ার পর তিনি হাই কোর্ট ও আপিল বিভাগে আইনজীবী হিসেবে কাজ করেন।

তিনি ১৯৯৬ সালে হাই কোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২০০৪ সালে আপিল বিভাগে যোগ দেন তিনি।

বিচারপতি আমিরুল কবির ২০০৭ সালে শ্রম ও আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিযুক্ত হন।

২০০৮ সালে বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশন গঠনের পর এর প্রথম চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন তিনি।