২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

চট্টগ্রামের সাতকানিয়ায় পাঁচ বছর বয়সী শিশুকে যৌন হয়রানির অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2018, 07:51 PM

Updated : 08 Apr 2022, 06:10 PM

বুধবার দুপুরে সাতাকনিয়ার চিব্বারী এলাকা থেকে মো. রুহুল আমিন (৩৭) নামেরে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি রফিকুল ইসলাম।

রুহুল আমিন কক্সবাজার জেলার বাহারছড়া ইউনিয়নের ফরাজিপাড়া এলাকার মৃত নুরুল কবীরের ছেলে। তিনি চিব্বারী এলাকার আল মাদ্রাসাতুল ইসলামিয়া ফয়জুল উলুম হেফজখানা ও এতিমখানার শিক্ষক।

ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফয়জুল উলুম হেফজখানার নুরানি বিভাগের পাঁচবছর বয়সী ছাত্রীকে মঙ্গলবার যৌন হয়রানি করেন ওই শিক্ষক।

ঘটনার পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে নিয়ে যাওয়া হয়।

সেখান থেকে থানায় জানানো হলে শিক্ষক রুহুল আমীনকে বুধবার মাদ্রাসা থেকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় যৌন হয়রানির শিকার শিশুটির মা একটি মামলা করেছেন।