২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবির খালেদা হলে শিক্ষার্থীদের বিক্ষোভ

দুই আবাসিক শিক্ষকের পদত্যাগসহ হলের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে প্রায় দেড় ঘণ্টা হলের মূল ফটক আটকে বিক্ষোভ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হলের শিক্ষার্থীরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2018, 10:28 PM

Updated : 19 Aug 2022, 01:49 PM

রোববার রাত ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত  তাদের বিক্ষোভ চলে।

আবাসিক শিক্ষক রুনা সাহা  ও জিয়াউর রহমানের বিরুদ্ধে তাদের অভিযোগ।
ছাত্রীরা জানায়, বাংলা বিভাগের শিক্ষার্থী ফারজানা ইসলামের ছাত্রত্ব থাকা সত্ত্বেও তাকে হল থেকে বের করে দেওয়া, এক রুমে আটজন করে রাখার প্রতিবাদ এবং ডাইনিংয়ে খাবারের মান বাড়ানোর দাবিতে তাদের এই বিক্ষোভ।

হলের প্রাধাক্ষ আবুল কাসেম বিডিনিউজ টোয়ান্টিফোর ডটকমকে বলেন, “সামান্য ভুল বোঝাবুঝির কারণে শিক্ষার্থীরা আন্দোলন করে। আগামীকাল এবিষয়ে আলোচনা করা হবে।”

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র বলেন, “আমরা তাদের (ছাত্রী) সাথে কথা বলেছি। আগামীকাল এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”