২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে অগ্নিদগ্ধ হয়ে শ্রমিকের ‍মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে জাহাজ কাটার সময় দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2018, 06:59 PM

Updated : 19 Aug 2022, 01:48 PM

বুধবার সকাল সাড়ে ৯টায় মাদাম বিবির হাটের খাজা শিপ ব্রেকিং লিমিটেডের ইয়ার্ডে এ ঘটনা ঘটে বলে ‍পুলিশ জানিয়েছে।

নিহত আলি রেমা (২৫) নেত্রকোণার কলমাকান্দা উপজেলার কচু পাড়া এলাকার ফজলু রংদীর ছেলে। তিনি ওই ইয়ার্ডে কাটারম্যান হিসেবে কাজ করতেন। 

দুপুরে রেমাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চমেক পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খাজা শিপইয়ার্ডে একটি জাহাজে গ্যাস পাইপ লাইন কাটার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। তাকে অগ্নিদগ্ধ আলি রেমাকে বেলা ১২টার দিকে হাসপাতালে আনা হয়।”

সীতাকুণ্ডে পরিত্যক্ত জাহাজ ভাঙার শিল্পে অনিরাপদ পরিবেশে শ্রমিকদের কাজ করানোর অভিযোগ বহু দিনের। সেখানকার শিপইয়ার্ডগুলোতে প্রায়ই দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটে।