২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কারখানায় মাথায় ইট পড়ে শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামে কারখানায় মাথায় ইট পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2018, 02:48 PM

Updated : 08 Apr 2022, 05:58 PM

নিহত ইসমাইলের (৭০) বাড়ি চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা থানার জয়রামপুর গ্রামে।

রোববার সকালে সীতাকুণ্ড উপজেলার বড় কুমিরায় কেএসআরএমে এঘটনা ঘটে বলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, কেএসআরএমের কারখানায় কাজ করার সময় মাথায় ইট পড়লে ইসমাইল গুরুতর আহত হন।

“বেলা সাড়ে ১২টার দিকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”