চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় স্কুলছাত্র আহত
চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় চতুর্থ শ্রেণির এক ছাত্র গুরুতর আহত হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন জানান, ট্রাকের ধাক্কায় তানভীরের শরীরের পেছনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তানভীর রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। সে চাঁদপুর জেলার মতলব থানার আশ্বিনপুর গ্রামের মোহাম্মদ কুদ্দুসের ছেলে।
তানভীরের পরিবার নগরীর পূর্ব মাদারবাড়ি এলাকার আইস ফ্যাক্টরি রোড রেলওয়ে কলোনিতে থাকে।
