২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ফেইসবুকে কটূক্তি’ করায় চবি ছাত্রফ্রন্ট নেতাকে ছাত্রলীগের মারধর

ফেইসবুকে ‘স্ট্যাটাস’ দেওয়াকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক আহসান হাবিবকে মারধরে অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2018, 07:01 PM

Updated : 19 Aug 2022, 01:30 PM

সোমবার বিকাল ৩টার দিকে পরীক্ষা দিয়ে বের হওয়ার হামলার শিকার হন বলে আহসান হাবিব জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আহসান হাবিব পরীক্ষার হল থেকে বের হওয়ার পর তাকে কয়েকজন মারধর করে এমন খবর পেয়ে গিয়ে তাকে উদ্ধার করি।”

আহসানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে বলে জানান তিনি।

তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রলী‌গের বিলুপ্ত কমি‌টির উপ-গ্রন্থাগার বিষয়ক সম্পাদক মিজানুর রহম‌ান বিপুল।

তিনি বলেন, “আহসান নেত্রী শেখ হা‌সিনা ও ছাত্রলী‌গের না‌মে কটূ‌ক্তি ক‌রে ফেইসবুকে স্ট্যাটাস দেওয়ায় আমরা তা‌কে ধ‌রে প্রক্টর অফিসে সোপর্দ ক‌রি।”

অন্যদিকে ফেইসবুকে কটূক্তিমূলক স্ট্যাটাস দেওয়ার ছাত্রলীগের অভিযোগ ঠিক নয় বলে দাবি করেছেন আহসান হাবিব।

তিনি বলেন, “আম‌ি ঢাকা বিশ্ব‌বিদ্যালয়ে ‘ছাত্রী নিপীড়নের’ বিক্ষোভ মিছিলে হামলার কিছু ছ‌বি দিয়ে একটা স্ট্যাটাস দি‌য়েছি। অন্য কোনো বিষয়ে নয়।”