২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ট্রাকে পণ্য তোলার সময় শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামে ট্রাকে পণ্য তোলার সময় চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2018, 01:24 PM

Updated : 08 Apr 2022, 05:41 PM

শুক্রবার ভোরে নগরীর চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকায় একটি দোকানের পণ্য ট্রাকে ওঠানোর সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. হারুণুর রশিদ (৫০) নগরীর আগ্রাবাদ বাদামতলী এলাকার নুরুল ইসলামের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবদুল হামিদ বলেন, ‘পুষ্পা থাই এলুমিনিয়াম’ নামের ওই দোকান থেকে মালামাল তোলা হাচ্ছিল ট্রাকে।

ওই কাজের মধ্যেই গুরুতর আহত হন হারুণ। হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।