২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবৃত্তি সংগঠন ‘উচ্চারকের’ বর্ষপূর্তিতে নানা আয়োজন

শুভানুধ্যায়ীদের সম্মাননা জানানো, গান, আবৃত্তি আর আড্ডায় ষোল পবছরে পদার্পন উদযাপন করেছে আবৃত্তি সংগঠন উচ্চারক।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2018, 09:20 PM

Updated : 19 Aug 2022, 01:20 PM

বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির জয়নুল আর্ট গ্যালারিতে বর্ষপূর্তি অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ফারুক তাহের।

স্মৃতিচারণ করেন সংগঠক এস এম এরফান মিথুন।

প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার সময় উপস্থিত ছিলেন আবৃত্তিশিল্পী রণজিৎ রক্ষিত, পঞ্চানন বিশ্বাস, অধ্যক্ষ হাসিনা জাকারিয়া বেলা, সাংবাদিক নাজিমুদ্দিন শ্যামল, সাইফুল ইসলাম বাবু, আবৃত্তিশিল্পী প্রণব চৌধুরী, সাংবাদিক দেবদুলাল ভৌমিক, জাহেদ মোতালেব প্রমুখ।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী শ্রেয়সী রায় ও কান্তা নন্দী।