২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বাসচাপায় ঠেলা চালকের সহকারীর মৃত্যু

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকায় বাসচাপায় এক ঠেলাগাড়ি চালকের সহকারীর মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2018, 11:52 AM

Updated : 19 Aug 2022, 01:21 PM

বুধবার সকালে নগরীর বাস টার্মিনাল সংলগ্ন স্বাধীনতা পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোতালেব মিয়া (২৭) ভোলার লাল মোহনের তাজুল ইসলামের ছেলে। 

ওই ঠেলাগাড়ির চালক রমজান আলীও (৫০) দুর্ঘটনায় আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন জানান,

নগর পরিবহনের ১০ নম্বর রুটের একটি বাস পেছন থেকে রমজানের ঠেলাগাড়িকে ধাক্কা দিলে মোতালেব গুরুতর আহত হন। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চান্দগাঁও থানার এসআই কামাল হোসেন জানান, দুর্ঘটনার পর ওই বাস বা চালককে পুলিশ আটক করতে পারেনি।