২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৪০ বোতল মদসহ দুইজন গ্রেপ্তার

চট্টগ্রামে বিভিন্ন ধরনের ৪০ বোতল মদসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2017, 01:05 PM

Updated : 12 Apr 2022, 12:54 AM

নগরীর ডবলমুরিং থানার পোস্তারপাড় থেকে সোমবার গভীর রাতে একটি সিএনজিচালিত অটোরিকশাসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- বাবলা (৩৮) ও শামীম (৩০)।

গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) এএএম হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অটোরিকশাটি মদ আনা-নেওয়ার কাজে ব্যবহার হতো। এজন্য অটোরিকশার আসনের পেছনে একটি চেম্বারও রয়েছে।

তিনি বলেন, “গ্রেপ্তাররা জানিয়েছে তারা নিমতলী এলাকার এক ব্যক্তির কাছ থেকে মদ সংগ্রহ করে বাড়তি দামে বিক্রি করত।”