২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বাসচাপায় মাছ বিক্রেতা নিহত

চট্টগ্রামে বাসচাপায় এক মাছ বিক্রেতা নিহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2017, 12:08 PM

Updated : 19 Aug 2022, 06:08 PM

শনিবার সকালে নগরী মিউনিসিপ্যাল মডেল হাই স্কুলের সামনে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

নিহত- আবু নাছের (৫২) ভ্রাম্যমাণ মাছ বিক্রেতা ছিলেন।

নাছের সকালে কাজীর দেউড়ি দুই নম্বর গলির বাসা থেকে রিকশা নিয়ে ফিশারি ঘাটে মাছ কিনতে যাচ্ছিলেন বলে জানান তার ছেলে আবুল হোসেন।

কোতোয়ালি থানার এসআই আক্তার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মিউনিসিপ্যাল স্কুলের সামনে দ্রুতগামী একটি বাস নাছেরকে বহনকারী রিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, গুরুতর আহত অবস্থায় নাছেরকে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাছেরকে চাপা দেওয়া বাসটি আটক করা যায়নি বলে জানান এসআই আক্তার।