২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গাদের শীতবস্ত্র দিল ডায়মন্ড সিমেন্ট

কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে ডায়মন্ড সিমেন্ট।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2017, 07:34 PM

Updated : 12 Apr 2022, 12:51 AM

উখিয়া উপজেলার বালুখালি রোহিঙ্গা শিবিরে এক হাজার রোহিঙ্গা পরিবারকে দেওয়া হয়েছে কম্বল ও মাদুর।

শীতবস্ত্র বিতরণ করেন ডায়মন্ড সিমেন্টের পরিচালক লায়ন হাকিম আলী।

এসময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী সাইফুল আলম সিকদার, সমাজসেবক রমজান আলী, ব্র্যান্ড প্রোমোটার আহমদ ইমতিয়াজ, ডায়মন্ড সিমেন্টের ডিজিএম (সেলস অ্যান্ড মার্কেটিং) আবদুর রহিম, ডেপুটি ম্যানেজার ফজলুল কাদের, জ্যেষ্ঠ নির্বাহী আব্দুর রহমান এবং নির্বাহী মো. মহিবউল্লাহ।

রোহিঙ্গাদের জন্য ডায়মন্ড সিমেন্টের ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে গতমাসে টেকনাফের টেংগখালি হাকিমপাড়া শিবিরে তিনশ পরিবারকে বস্ত্র দেওয়া হয়।

চলতি মাসে পর্যায়ক্রমে রোহিঙ্গা শিবিরগুলোতে শীতবস্ত্র বিতরণ করা হবে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।