চট্টগ্রামে কার্টন তৈরির কারখানায় অগ্নিকাণ্ড
চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার বালুছড়া কুলগাঁও এলাকায় একটি প্যাকেজিং কারখানায় অগ্নিকাণ্ড হয়েছে।
তবে আগুনে কেউ হতাহত হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সালেহ আহমদ নামে এক ব্যক্তির মালিকানাধীন ‘প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং কোম্পানির’ কার্টন তৈরির কারখানায় আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা বায়েজিদ ও হাটহাজারী স্টেশনের চারটি গাড়ি নিয়ে সকাল পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত জানিয়ে অগ্নিনির্বাপক কর্মকর্তা কামাল উদ্দিন বলেন, আগুনে ৯০ ফুট দৈর্ঘ্য ও ৪৬ ফুট প্রস্তের সেমিপাকা কারখানাটির বিভিন্ন যন্ত্রাংশ পুড়ে যায়।
ক্ষতক্ষতির আর্থিক পরিমাপ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা যায়নি।
