চট্টগ্রামে আগুনে পুড়ল গ্যারেজ
চট্টগ্রাম নগরীর ডবলমুরিং ঈদগাঁ এলাকায় একটি গ্যারেজে আগুন লেগে কয়েকটি যানবাহন পুড়ে গেছে।
প্রতীকী ছবি
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার রেজাউল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই গ্যারেজে রিকশা, অটোরিকশা ও মোটর সাইকেল রাখা হত। জাহিদ হোসেন পলাশ নামের একজন ওই গ্যারেজের মালিক।
“গ্যারেজ মালিক বলছেন, আগুনে কয়েকটি গাড়ি পুড়ে তার প্রায় ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে এতে কেউ হতাহত হননি।”
আগুনের খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের কর্মীরা সকাল পৌনে ৯টার দিকে তা নিয়ন্ত্রণে আনেন বলে জানান রেজাউল।
