চট্টগ্রামে ঝুটের গুদামে আগুন
চট্টগ্রাম নগরীর আতুরার ডিপো এলাকায় আগুনে পুড়েছে ঝুট কাপড়ের একটি গুদাম।
সোমবার রাত ৯টার দিকে আতুরার ডিপো অয়েল মিল এলাকায় চারতলা ভবনের গুদামে আগুন লাগে।
আগ্রাবাদ ফায়ার সাভির্সের উপ সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী জানান, মাসুদ নামে এক ব্যক্তির মালিকানাধীন এ গুদামে আগুন লাগে। ফায়ার সাভির্সের তিন ইউনিটের নয়টি গাড়ি রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কেউ হতাহত হয়নি।
আগুন লাগার কারণ এবং ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
