২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে চার ছাত্র আহত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের বগিভিত্তিক একটি সংগঠনের কর্মীদের ওপর আরেকটির কর্মীদের হামলায় চার শিক্ষার্থী আহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2017, 12:05 AM

Updated : 19 Aug 2022, 05:51 PM

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশনে এ হামলা হয় বলে হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানিয়েছেন।

আহতরা সবাই ‘এপিটাফ’ নামের সংগঠনের কর্মী। তাদের উপর হামলা চালায় ‘ভি এক্স’ কর্মীরা।

আহতরা হলেন- পরিবেশ বিজ্ঞান বিভাগের ছাত্র মাঈন ভুইয়া রিজন, ফরেস্ট্রির লুৎফর রহমান রায়হান, মেহেদি হাসান  রিয়াদ ও শাহাদত হোসেন মুন্না।

‘ভি এক্স’ গ্রুপের নেতা মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এপিটাফ কর্মীদের সাথে জুনিয়রদের ভুল বোঝাবুঝি হয়েছে।আগামীকাল বিষয়টির মীমাংসা করা হবে।”

আহতরা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিৎসা নিচ্ছেন জানিয়ে ওসি বেলাল বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।