২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বরযাত্রীবাহী মাইক্রোতে বাসের ধাক্কায় নিহত ১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাটে বরযাত্রীবাহী একটি মাইক্রোবাসে বাসের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2017, 07:22 PM

Updated : 19 Aug 2022, 05:39 PM

শনিবার দুপুরের দিকে এ দুর্ঘটনায় আহত আরও চারজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই মো. আলাউদ্দিন জানান, ফেনীর দাগনভুঞা থেকে বরযাত্রী হিসেবে চট্টগ্রামে আসার পথে ফৌজদারহাটে একটি সিএনজি ফিলিং স্টেশন থেকে বের হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা বাস ওই মাইক্রোবাসকে ধাক্কা দেয়।

আহত পাঁচজনকে হাসপাতালে আনার পর নুর জাহান বেগম (৬০) নামে এক নারীকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

আহত অপর চারজন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেন।