২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনের নিচে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2017, 07:18 PM

Updated : 19 Aug 2022, 05:39 PM

শুক্রবার বিকালে কদম রসুল এলাকার সানম্যান রেল গেইটের কাছে এ ঘটনায় নিহত ৬০ বছর বয়সী লোকটির পরিচয় জানাতে পারেনি পুলিশ।

রেলওয়ে পুলিশ ফৌজদারহাট ফাঁড়ির এএসআই ফারুক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লোকটির পরণে লুঙ্গি ও চেক হাফ হাতা গেঞ্জি ছিল।রেল লাইনের পাশে লাশটি পড়ে ছিল।

“ট্রেনে কাটা পড়ে লোকটি নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”

তবে কোন ট্রেনে কাটা পড়েছে তা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ।