২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সন্তান সম্ভবা রোহিঙ্গা নারী চট্টগ্রাম মেডিকেলে

মিয়ানমারে দমন-পীড়নের মধ্যে বাংলাদেশে পালিয়ে আসা এক সন্তান সম্ভবা নারী অসুস্থ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2017, 12:35 PM

Updated : 19 Aug 2022, 05:39 PM

চিকিৎসাধীন শামসুন নাহার (৩৫) মিয়ানমারের আকিয়াব জেলার মংডু থানার টিলাডাঙ্গা এলাকার নূর মোহাম্মদের স্ত্রী। সেখান থেকে পালিয়ে আসার পর কক্সবাজারের উখিয়ায় শরণার্থী ক্যাম্পে ছিলেন তিনি।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

বুধবার রাত পৌনে ২টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় বলে হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালাকুদার জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “রাতে শামসুন নাহারকে হাসপাতালে আনা হয়। তিনি সন্তানসম্ভবা। রক্তক্ষরণ হওয়ায় তাকে হাসপাতালে আনা হয়েছে।

“চিকিৎসকের পরামর্শে হাসপাতালের ১৩ নম্বর মেডিসিন বিভাগে ভর্তির পর তার চিকিৎসা চলছে।”