২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক গ্রেপ্তার

চট্টগ্রামে তিন হাজার ইয়াবাসহ মিয়ানমারের এক নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2017, 12:04 AM

Updated : 19 Aug 2022, 04:47 PM

গ্রেপ্তার মোহাম্মদ হোসেন (৪২) কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী টাল অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

শুক্রবার রাতে চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী মাজার গেইট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. মহসিন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে হোসেন ঢাকা যাচ্ছিলেন। আগে থেকে খবর পেয়ে তাকে তল্লাশি করে প্যান্টের পকেটে রাখা ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

ওসি বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে হোসেন জানিয়েছে, উখিয়ার আইখালীর ইউসুফ নামে এক ব্যক্তি তাকে ইয়াবাগুলো ঢাকা নিয়ে যাওয়ার জন্য দিয়েছেন।”

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে হোসেন সরাসরি ঢাকা না গিয়ে বায়েজিদ এলাকা থেকে বাসে করে ঢাকা যাওয়ার জন্য এসেছিলেন।

হোসেনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানান ওসি মহসিন।