২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিদ্যুতের তারে জড়িয়ে বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রামের মোহাম্মদপুরে নিজের বাসায় বিদ্যুতের তারে জড়িয়ে মোহাম্মদ ইউসুফ (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2017, 07:23 PM

Updated : 11 Apr 2022, 11:18 PM

শনিবার বিকালে পাঁচলাইশ থানাধীন মোহাম্মদপুর এলাকায় ৪২৮ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম জানান,

নিজ বাসায় বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত ইউসুফকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।