চট্টগ্রামে ১০০ অবৈধ দোকান উচ্ছেদ করেছে রেলওয়ে
চট্টগ্রাম রেল স্টেশন সংলগ্ন ফুটপাত থেকে ১০০টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে।
রোববার সকাল থেকে বিকাল পর্যন্ত চট্টগ্রাম রেল স্টেশন ও বটতলী স্টেশনের সামনের অংশের ফুটপাতে পূর্ব রেলের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ইশরাত রেজা অভিযান চালিয়ে এসব অবৈধ দোকান উচ্ছেদ করেন।
“এতে ফুটপাত দিয়ে চলাচল একপ্রকার কঠিন হয়ে পড়ে। অভিযান চালিয়ে প্রায় ১০০ অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে।”
