২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিরসরাইয়ে অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ২

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বাসের ধাক্কায় অটোরিকশার দুই আরোহী নিহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2017, 06:57 PM

Updated : 19 Aug 2022, 03:49 PM

নিহতরা হলেন- উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের বাসিন্দা মো. ইলিয়াস (৪০) ও জাহাঙ্গীর আলম (৪৫)। তারা দুজনই পেশায় অটোরিকশা চালক।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই ফরিদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার বেলা দেড়টার দিকে উপজেলার মধ্যম ওয়াহেদপুরে টিকার রোডের মাথায় এ দুর্ঘটনা ঘটে।

“আঞ্চলিক সড়ক থেকে অটোরিকশা ঘুরিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ওঠার সময় চট্টগ্রামমুখী দেশ ট্রাভেলসের একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা দুজন মারা যান।”

নিহত দুইজনের মধ্যে একজন অটোরিকশার চালকের আসনে এবং অন্যজন তার পাশের আসনে বসা ছিলেন জানিয়ে এসআই ফরিদ জানান, বাসটি পুলিশ আটক করলেও এর চালক পালিয়ে গেছে।