২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলায় নামফলক লেখার দাবিতে চট্টগ্রামে উদীচীর ভাষা অভিযাত্রা

চট্টগ্রামে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর নামফলক বাংলায় লেখার দাবি জানিয়ে ভাষা অভিযাত্রা করেছে উদীচী চট্টগ্রাম জেলা সংসদ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2017, 10:42 PM

Updated : 19 Aug 2022, 03:48 PM

সোমবার চট্টগ্রাম নগরীর চেরাগী মোড় থেকে শহীদ মিনার পর্যন্ত এ অভিযাত্রা অনুষ্ঠিত হয়।

অভিযাত্রা থেকে সর্বস্তরের বাংলা ভাষা চালুর দাবিতে প্রচারপত্রও বিলি করা হয়।

এর আগে চেরাগী মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশে উদীচীর সহ-সভাপতি চন্দন দাশ বলেন, সর্বস্তরে বাংলা ভাষা চালুর দাবিতে আমরা মাঠে নেমেছি।

“রক্ত দিয়ে যে ভাষার অধিকার আমরা প্রতিষ্ঠিত করেছি, সে ভাষার মর্যাদা রক্ষার জন্য আমাদের মাঠে নামতে হচ্ছে সেটা গ্লানির বিষয়।”

তিনি ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক-বীমা, সরকারি-বেসরকারি অফিসের নামফলক বাংলায় লেখার আহ্বান জানান।

সমাবেশে অন্যদের মধ্যে উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সাধারণ সম্পাদক শিলা দাশগুপ্তা, সহ-সভাপতি সুনীল ধর, গণসঙ্গিত শিল্পী রবিন দে ও চট্টগ্রাম গণজাগরণ মঞ্চের সমন্বয়ক শরীফ চৌহান উপস্থিত ছিলেন।