২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবৈধ ভিওআইপি: চট্টগ্রামে অভিযানে ৬৭১ সিম জব্দ

চট্টগ্রামে অভিযান চালিয়ে সাড়ে চার লাখ টাকার অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ বিভিন্ন মোবাইল ফোন অপারেটরের ৬৭১টি সিম জব্দ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2017, 05:59 PM

Updated : 19 Aug 2022, 03:37 PM

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ‌্য জানিয়েছে।

বিটিআরসি ও র‌্যাব-৭ যৌথভাবে সম্প্রতি চট্টগ্রামের হালিশহর এলাকার গোল্ডেন আবাসিক এলাকার একটি আবাসিক ফ্ল্যাটে অভিযান চালায়।

অভিযানে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, অভিযানে আনুমানিক ৪ লাখ ৫০ হাজার টাকার অবৈধ ভিওআইপি মালামাল জব্দ করা হয়। এ সময় ৩টি রাউটার, ২টি ল্যাপটপ, ২টি মিডিয়া কনভার্টারসহ বিভিন্ন কোম্পানির ৬৭১টি সিম জব্দ করা হয়েছে।

বিটিআরসির এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জব্দ সিমের মধ্যে গ্রামীণফোনের ১০৮টি, টেলিটকের ৪৯১টি, বাংলালিংকের ৩৫টি, এয়ারটেলের ২০টি এবং রবির ১৭টি।