২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাটহাজারীতে বাসের ধাক্কায় কিশোর নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে বাসের ধাক্কায় এক কিশোর নিহত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2017, 07:11 PM

Updated : 19 Aug 2022, 03:24 PM

নিহত রাজু কান্তি নাথ হাটহাজারী উপজেলার মীরেরখীল গ্রামের সুমন কান্তি নাথের ছেলে। তিনি স্থানীয় একটি মুদির দোকানে কাজ করতেন।

শনিবার হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন হাটহাজারী থানার এসআই মোল্লা জাহাঙ্গীর।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের রাস্তা পার হওয়ার সময় হাটহাজারী স্টেশনমুখী একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই রাজু মারা যায়।

ঘটনার পরপর চালক পালিয়ে গেলেও পুলিশ বাসটি আটক করেছে বলে জানান এসআই জাহাঙ্গীর।