২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ভবনের নিচতলার গুদামে অগ্নিকাণ্ড

চট্টগ্রাম নগরীর জাকির হোসেন সড়কের একটি ভবনের নিচতলার গুদামে অগ্নিকাণ্ড হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2016, 11:33 PM

Updated : 20 Aug 2022, 02:16 PM

তবে আগুনে কেউ হতাহত হয়নি।

শুক্রবার বেলা সোয়া ১টার দিকে ‘আমাদের বাড়ি’ নামের ওই ভবনে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে আগ্রাবাদ, বন্দর ও নন্দনকানন স্টেশনের সাতটি গাড়ি নিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা বেলা ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভবনটির নিচতলায় গাড়ির পুরনো ইঞ্জিন ও যন্ত্রাংশের গুদাম ছিল। বৈদ্যুতিক গোলোযোগ থেকে সেখানে আগুন লাগে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তবে ক্ষয়-ক্ষতির আর্থিক পরিমাণ নিরূপণ করা হয়নি বলে জানান এই অগ্নিনির্বাপক কর্মকর্তা।

নগরীর পাহাড়তলি থানার দক্ষিণ পাহাড়তলি এলাকায় জাকির হোসেন সড়কের পাশেই ‘আমাদের বাড়ি’ নামের ভবনটি নামের কারণেই নগরবাসীর নজর কাড়ে। চারিদিকে সীমানা প্রাচীর ঘেরা ভবনটির মালিক মো. রিদোয়ান ও মো. রফিক।