চট্টগ্রামে কিশোরী ধর্ষণ মামলায় যাবজ্জীবন
চট্টগ্রামে কিশোরীকে ধর্ষণের অপরাধে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।
চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুন্যাল-১ এর বিচারক মো. রফিকুল ইসলাম বুধবার এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মো. রিদুয়ান রায় ঘোষণার সময় পলাতক ছিলেন। তিনি বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের রশিদ আহমেদের ছেলে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিচারক আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও করেছে।
এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মো. নাছির ওরফে বাদশা নামে মামলার আরেক আসামিকে খালাস দেওয়া হয়েছে বলেও জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।
আদালত থেকে পাওয়া তথ্যে, ২০০৮ সালের ১৫ জুলাই পুঁইছড়ি ইউনিয়নে আসামিরা তাদের প্রতিবেশী ১৫ বছর বয়সী এক কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করে।
এ ঘটনায় ওই কিশোরী বাদী হয়ে পরদিন বাঁশখালী থানায় একটি ধর্ষণ মামলা করে।
পুলিশ তদন্ত শেষে একই বছরের ৯ অক্টোবর আদালতে অভিযোগপত্র দেয় এবং পরের বছরের ২৭ সেপ্টেম্বর আদালত অভিযোগ গঠন করে।
পিপি জেসমিন বলেন, রাষ্ট্রপক্ষের ১২ সাক্ষীর মধ্যে চারজনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করে।
