২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ‘ছাদ থেকে পড়ে’ ভবন তত্ত্বাবধায়ক নিহত

চট্টগ্রাম নগরীর এক ভবন তত্ত্বাবধায়ক পানির লাইন ঠিক করতে গিয়ে ছাদ থেকে পড়ে মারা গেছে বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2016, 07:15 PM

Updated : 20 Aug 2022, 01:58 PM

নিহত মো. হোসেন (৩২) নগরীর ইপিজেড থানার নয়াহাট এলাকার বটতলি মুনশি সড়কের একটি পাঁচতলা ভবনের তত্ত্বাবধায়ক ছিলেন। তার বাড়ি ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার নতুন বাজার এলাকায়।

বুধবার নগরীর ইপিজেড থানার নয়াহাট এলাকার বটতলি মুনশি সড়কের একটি পাঁচ তলা ভবনের এ দূর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

ইপিজেড থানার ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার দুপুরে পানির লাইনের সমস্যা দেখতে গিয়ে পাঁচতলা ভবনটির ছাদ থেকে অসতর্কতাবশত নিচে পড়ে যান হোসেন।

গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায় বলে জানান তিনি। 

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই পংকজ বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হোসেনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।