চট্টগ্রামে শটগানের গুলিসহ যুবক গ্রেপ্তার
চট্টগ্রামের সদরঘাটে শটগানের দুটি কার্তুজসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার সুনেন চাকমা (২৯) রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার আনন্দ কারবারি পাড়ার নমিচন্দ্র চাকমার ছেলে।
সোমবার গভীর রাতে নগরীর মাদামবিবির হাট ডিটি রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে সদরঘাট থানার এসআই ইউছুপ ভূঁইয়া জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডিটি রোডের চেকপোস্টে পুলিশ দেখে সিএনজি অটোরিকশা নিয়ে পালানোর চেষ্টা করেস সুনেন।
“তাকে ধাওয়া করে আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে তার কাছে দুটি কার্তুজ পাওয়া যায়।”
এ ঘটনায় সদরঘাট থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
