২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ট্রাকচাপায় ইস্টার্ন রিফাইনারির কর্মী নিহত

চট্টগ্রামে ট্রাকের নিচে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2016, 12:02 PM

Updated : 20 Aug 2022, 01:23 PM

নিহত আব্দুল মজিদ জুয়েল (২৬) চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারিতে কাজ করতেন; সপরিবারে হালিশহরে থাকতেন। ঢাকার ডেমরার বাসিন্দা সারুলিয়ার জামাল উদ্দিনের ছেলে তিনি।

নগরীর কোতোয়ালী থানার লালখান বাজার ইস্পাহানি মোড়ে বৃহস্পতিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে বলে কোতোয়ালী থানার এসআই শিবু চন্দ্র জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, রাত সোয়া ১২টার দিকে জুয়েল তার এক বন্ধুর সঙ্গে কাজীর দেউড়ি থেকে মোটরসাইকেলে করে হালিশহরের বাসায় ফিরছিলেন।

ইস্পাহানি মোড়ে অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা খেলে পেছনে বসা জুয়েল মাটিতে পড়ে যায়। সেসময় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়।”

পরে স্থানীয়রা ধাওয়া করে আগ্রাবাদ চৌমুহুনী এলাকা থেকে চালকসহ ট্রাকটিকে আটক করে বলে এসআই শিবু জানান।