২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ছোরাসহ দুই ‘ছিনতাইকারী’ গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীতে ছোরাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা রাতে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2016, 01:06 PM

Updated : 20 Aug 2022, 12:45 PM

সিআরবি পুলিশ ফাঁড়ির এসআই রুহুল আমীন জানান, মঙ্গলবার গভীর রাতে রেলওয়ে পূর্বাঞ্চলের সদরদপ্তর (সিআরবি) এলাকা থেকে রমজান আলী (১৮) ও মো. রুবেলকে (১৮) গ্রেপ্তার করা হয়।

“ছিনতাইয়ের প্রস্তুতিকালে দুটি ছোরাসহ তাদের গ্রেপ্তার করা হয়। তারা পেশাদার ছিনতাইকারী। দুজনের বিরুদ্ধে তিনটি ছিনতাইয়ের মামলা আছে।”

গ্রেপ্তার ওই দুই যুবক নগরীর আমবাগান এলাকার বাসিন্দা।