সিসিসির তিনদিনের বৈশাখী উৎসব শুরু ৬ মে
চট্টগ্রাম নগরীর লালদীঘিতে তিন দিনব্যাপী বৈশাখী উৎসব ও লোকজ মেলা করতে যাচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি)।
বৃহস্পতিবার নগর ভবনে শিক্ষা ও সংস্কৃতির বিষয়ক স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
সিটি করপোরেশনের সমাজকল্যাণ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর মোহাম্মদ সলিম উল্লাহ জানান, ৬ থেকে ৮ মে পর্যন্ত চলবে এই মেলা।
করপোরেশনের এই আয়োজনে ছয় লাখ টাকা ব্যয় হবে বলে কাউন্সিলর সেলিম জানান।
