২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পোড়া তেলে বানানো ফুচকা ধ্বংস, জরিমানা

ফুচকা তৈরির দোকানে অভিযান চালিয়ে ২০ লিটার পোড়া তেল ও ১০ বস্তা অস্বাস্থ্যকর ফুচকা ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2016, 08:02 PM

Updated : 20 Aug 2022, 11:46 AM

বুধবার নগরীর কোতোয়ালি থানার তুলাতলি এলাকায় এ অভিযানে এক দোকানিকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশে ফুচকা তৈরির দায়ে বাবুল নামে অন্য এক দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া তুলাতলি এলাকার আরও দুটি দোকান থেকে ফুচকা তৈরিতে ব্যবহার করা ২০ লিটার পোড়া তেল এবং নোংরা ও ময়লাযুক্ত ১০ বস্তা ফুচকা ধ্বংস করা হয়।

তবে পালিয়ে যাওয়াতে এই দুই দোকান মালিককে জরিমানা করা যায়নি বলে জানান এই ম্যাজিস্ট্রেট।