চট্টগ্রামে দুর্নীতিবিরোধী দিবসে সনাকের আয়োজন
চট্টগ্রামে ‘আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস’ পালন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সচেতন নাগরিক কমিটি (সনাক)।
বুধবার নগরীর ডিসি হিলে দুর্নীতিবিরোধী কার্টুন প্রদশর্নীর মাধ্যমে শুরু হয় এ আয়োজন।
প্রদর্শনীর উদ্বোধন করেন সনাক চট্টগ্রামের সভাপতি প্রকৌশলী দেলোয়ার মজুমদার। পরে ডিসি হিল থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শেষে প্রেস ক্লাব চত্বরে এক মানববন্ধনে সনাক চট্টগ্রাম সভাপতি দেলোয়ার মজুমদার বলেন, দুর্নীতি বাংলাদেশের প্রধান সমস্যা। তারুণ্যের জাগ্রত বিবেক দিয়ে এ দুর্নীতিকে রুখতে হবে।
দুর্নীতির বিরুদ্ধে সচেতনতার অংশ হিসেবে বিকেলে ডিসি হিলে দুর্নীতিবিরোধী কবিয়াল গান ও ভিডিওচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
