২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ব্যবসায়ীর সাড়ে ৮ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় এক চা পাতা ব্যবসায়ীর কাছ থেকে সাড়ে আট লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2015, 08:17 PM

Updated : 22 Aug 2022, 02:11 PM

বাকলিয়া থানার ওসি আবুর মনছুর জানান, বুধবার বেলা আড়াইটার দিকে বাকলিয়া থানার তুলাতলী এলাকা থেকে কয়েকজন যুবক ওই টাকা ছিনিয়ে নেয় বলে পুলিশকে মৌখিকভাবে জানিয়েছেন ওই ব্যবসায়ী।

আবুল কালাম নামে ওই ব্যবসায়ী নগরীর চান্দগাঁওয়ের খালাসী পুকুর পাড় এলাকার ভাড়া বাসায় থাকেন।

ব্যবসায়ীর বরাত দিয়ে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কালাম টিফিন ক্যারিয়ারের ভেতর সাড়ে আট লাখ টাকা নিয়ে তুলাতুলী যাচ্ছিলেন, যাতে পাঁচশ টাকার ১৭টি বান্ডিল ছিল বলে তার দাবি।

পথে কয়েকজন যুবক তার গতিরোধ করে ওই টাকা ছিনিয়ে নেয়।

একটি টিফিন ক্যারিয়ারের ভেতর এত টাকা রাখা সহজ নয় জানিয়ে ওই ব্যবসায়ীকে থানায় লিখিত এজাহার করতে বলা হলেও রাত ৮টা পর্যন্ত তিনি কোনো অভিযোগ আসেননি বলে জানান পুলিশ কর্মকর্তা মনছুর।