২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে তিনশ অবৈধ স্থাপনা উচ্ছেদ

সড়ক সম্প্রসারণে চট্টগ্রামের আকবরশাহ এলাকায় অবৈধ প্রায় তিনশ স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2015, 08:16 PM

Updated : 22 Aug 2022, 02:10 PM

মঙ্গলবার নগরীর ফিরোজ শাহ কলোনীর প্রধান সড়ক ও বাইলেইনে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সিসিসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন।

ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী মো. জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সড়ক সম্প্রসারণের প্রয়োজনে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে।

অভিযানে দোকান, সবজির দোকান, রিকশার গ্যারেজ ও বিভিন্ন স্থাপনা মিলিয়ে প্রায় তিন শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।