চট্টগ্রামে ৩ টন অবৈধ পলিথিন জব্দ
চট্টগ্রাম নগরীর একটি প্যাকেজিং প্রতিষ্ঠান থেকে তিন টন অবৈধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর।
বুধবার দুপুরে নগরীর আসাদগঞ্জ এলাকায় পলিথিন জব্দের এই অভিযানে অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক আজাদুর রহমান মল্লিক নেতৃত্বে দেন।
অধিদপ্তরের পরিচালক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসাদগঞ্জের এম এইছ প্যাকেজিং নামের ওই প্রতিষ্ঠান থেকে নিষিদ্ধ তিন টন পলিথিন জব্দ করা হয়।
অভিযানে অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিদর্শক ফখর উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।
