২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুরু হয়েছে ‘নান্দনিক চট্টগ্রাম সম্মেলন’

বাসযোগ্য চট্টগ্রাম গড়ার লক্ষ্য নিয়ে নগরীতে শুরু হয়েছে ‘নান্দনিক চট্টগ্রাম সম্মেলন-২০১৫’।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2015, 04:21 PM

Updated : 12 Oct 2022, 04:30 PM

শুক্রবার চট্টগ্রাম ক্লাব অডিটোরিয়ামে দুই দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাসির উদ্দিন।

‘নান্দনিক’ নামের একটি সংগঠন আয়োজিত এই সম্মেলনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর অংশ নেওয়ার কথা রয়েছে।

সম্মেলনের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।

চট্টগ্রামের সমুদ্রকেন্দ্রিক অর্থনীতি ও পর্যটনসহ বিভিন্ন সম্ভাবনার কথা তুলে ধরে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন সম্ভাবনা খুঁজে বের করার ওপর জোর দেন প্রতিমন্ত্রী।

চট্টগ্রামের উন্নয়নে এসব সম্ভাবনা কাজে লাগাতে গণমাধ্যমকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সম্মেলনের উদ্বোধন করেন এ ধরনের উদ্যোগ চট্টগ্রামের উন্নয়নে নতুন নতুন ধারণা উদ্ভাবনে সহায়ক হবে বলে মন্তব্য করেন মেয়র আ জ ম নাছির উদ্দিন।

তিনি বলেন, “চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বেড়েছে। এছাড়া কর্ণফুলী নদীতে টানেল ও মিরসরাইয়ে ইকোনমিক জোন তৈরি চট্টগ্রামের উন্নয়নকে তার কাঙ্খিত জায়গায় নিয়ে যাবে।”

অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জাহাঙ্গীর আলম, সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী ও উন্নয়নকর্মী জেসমিন সুলতানা পারুসহ অন্যরা উপস্থিত ছিলেন।