২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ঘুষ ছাড়া চাকরি চাই’- দাবি যুব ইউনিয়নের

চাকরিতে ঘুষ নয় যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়ার দাবিতে সমাবেশ ও মানবন্ধন করেছে চট্টগ্রাম যুব ইউনিয়ন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2015, 11:06 PM

Updated : 25 Apr 2022, 02:09 PM

মঙ্গলবার নগরীর শহীদ মিনারে ‘ঘুষ ছাড়া চাকরি চাই’ ব্যানারে এ সমাবেশ হয়।

সমাবেশে বক্তারা ঘুষ বাণিজ্যের কারণে সরকারি চাকরি থেকে মেধাবীরা বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ তোলেন।

মেধাবীরা চাকরি না পাওয়ায় ‘মেধাহীন এক প্রশাসনতন্ত্র গড়ে উঠছে’ বলেও অভিযোগ আসে সমাবেশ থেকে।

ব্যাংক ড্রাফট, পে অর্ডার ও চালান প্রথা বাতিল, বয়সসীমা বাড়ানো এবং নিয়োগ পরীক্ষা জেলা সদরে গ্রহণে দাবিও আসে সমাবেশ থেকে।

সমাবেশ শেষে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে মানববন্ধনে অংশ নেয় সংগঠনটির নেতা-কর্মীরা।