২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে থানার মাটি খুঁড়ে ‘রকেট লঞ্চার’ উদ্ধার

চট্টগ্রামের পাঁচলাইশ থানা কম্পাউন্ডে মাটি খুঁড়ে রকেট লঞ্চারের মতো দেখতে একটি ধাতব বস্তু পাওয়া গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2015, 04:27 PM

Updated : 22 Aug 2022, 01:56 PM

থানার ওসি মহিউদ্দিন মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার দুপুরে শ্রমিকরা থানা কম্পাউন্ডে নলকূপের জন্য মাটি খুঁড়তে গিয়ে রকেট লঞ্চারসদৃশ বস্তুটি উদ্ধার করে।

“এটি যুদ্ধকালীন সময়ের হতে পারে। এটা নিয়ে পরীক্ষা করা হচ্ছে।”

গত বছর ২৪ এপ্রিল হালিশহর বি ব্লকের ১৬ নম্বর সড়কের একটি ভবনের নির্মাণের জন্য মাটি খুঁড়তে গিয়ে বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়।