২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে চোলাইমদ উদ্ধার, দুই নারীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকা থেকে ২০০ লিটার চোলাইমদসহ দুই নারী ও এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2015, 02:53 PM

Updated : 12 Oct 2022, 04:12 PM

বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, বৃহস্পতিবার রাতে নগরীর বাকলিয়া ‘ব্লুমিং পার্ক’ কমিউনিটি সেন্টারের সামনে থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

এরা হলেন- মোছাম্মত শাহনাজ বেগম (৩৩), আকলিমা বেগম ওরফে তসলিমা (২৮) ও মো. ইসমাইল (২২)।  

তারা রাঙামাটি থেকে মদ এনে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন বলে জানান ওসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গ্রেপ্তারের পর ওই তিনজনের শরীরে কৌশলে বেঁধে রাখা এবং কয়েকটি ব্যাগে করে আনা ২০০ লিটার চোলাই মদ পাওয়া যায়।

তাদের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা করা হয়েছে বলে জানান ওসি।