২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

ওই ছাত্রীর বাবা মামলা দায়ের করলে তাকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2022, 10:34 PM

Updated : 08 Oct 2022, 10:34 PM

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাতে উপজেলার ধোপাছড়ি ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তারের কথা জানান চন্দনাইশ থানার ওসি আনোয়ার হোসেন।

মো. ফয়সাল (২৩) নামে ওই শিক্ষকের বাড়ি বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নে।

ওসি আনোয়ার জানান, ফয়সালের বিরুদ্ধে তার মাদ্রাসার এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। পরে ওই ছাত্রীর বাবা মামলা দায়ের করলে তাকে গ্রেপ্তার করা হয়।

আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।