১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

রাঙ্গুনিয়ায় অস্ত্রহাতে ভাইরাল যুবক যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার

অস্ত্র হাতে শওকতের ছবি ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2026, 07:58 PM

Updated : 26 Aug 2026, 05:31 PM

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘুরে বেড়ানো এক যুবককে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

বুধবার সকালে রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা ইউনিয়নের চারাবটতল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা।

শওকত আলী নামে ওই যুবক চারাবটতল এলাকা গোল বক্সের পুত্র।

\

অস্ত্র হাতে শওকতের ছবি ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তা দেখেই অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তারের কথা সংবাদ বিজ্ঞপ্তিতে তুলে ধরেছে সেনাবাহিনী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “অবৈধ অস্ত্রসহ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তিনি অবৈধ অস্ত্র নিয়ে বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতেন বলে অভিযোগ রয়েছে।”

শওকতকে গ্রেপ্তার করলেও এখনো অস্ত্রটি উদ্ধার করা যায়নি। তাকে রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

রাঙ্গুনিয়া থানার ওসি আরমান হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শওকত আলীকে আদালতের হাজিরের পর কারাগারে পাঠানো হয়েছে।”