Published : 18 Nov 2025, 01:40 PM
চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) মেয়রের সঙ্গে ‘দ্বন্দ্বে’ জড়িয়ে আলোচনায় আসা সংস্থাটির প্রধান নির্বাহী কর্মমকর্তা শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলামকে বদলি করা হয়েছে।
সোমবার তাকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে বদলি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বদলির বিষয়ে তৌহিদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাকে ২৩ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।
এ সংক্রান্ত আদেশে বলা হয়, এ সময়ের মধ্যে তিনি নতুন কর্মস্থলে যোগ না দিলে ওই দিন থেকে তিন ‘তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য হবেন’।
এর আগে ২ নভেম্বর প্রধান নির্বাহী কর্মকর্তাকে সিসিসি থেকে বদলি করতে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিলেন মেয়র ডা. শাহাদাত হোসেন।
পরে তাদের দুজনের ‘দ্বন্দ্বের’ বিষয়ে খতিয়ে দেখতে ৯ নভেম্বর তদন্ত কমিটিও গঠন করেছিল মন্ত্রণালয়।
অপরদিকে ৩০ অক্টোবর প্রধান নির্বাহী তৌহিদুল প্রশিক্ষণ শেষে তাকে সিসিসিতে যোগদান করতে না দেওয়ার বিষয়টি মন্ত্রণালয়ে চিঠি দিয়ে জানান।
এর তিন দিন আগে ২৭ অক্টোবর তৌহিদুলকে কারণ দর্শানোর নোটিস দিয়েছিলেন মেয়র। কর নির্ধারণে অনিয়মের অভিযোগ তদন্তে ‘দায়িত্বে অবহলোর’ অভিযোগে ওই নোটিস দেয়া হয়।
এরআগে ২৩ অক্টোবর দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল চট্টগ্রাম সিটি করপোরেশনে (সিসিসি) অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানের কর নির্ধারণে অনিয়মের প্রমাণ পায়।
সিসিসির মেয়র ও প্রধান নির্বাহী কর্মকর্তার দ্বন্দ্ব: কারণ জানবে তদন্ত কমিটি
সিসিসিতে অভিযান: ২ প্রতিষ্ঠানের কর নির্ধারণে 'অনিয়ম পেয়েছে দুদক'