চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
এটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা তা পুলিশ খতিয়ে দেখছে।
চট্টগ্রামের বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে উপজেলার গোমদণ্ডী-কালুরঘাট সেতুর মাঝামাঝি চট্টগ্রাম-কক্সবাজার রেল লাইনের ১২ নম্বর সেতুর কাছে এ ঘটনা ঘটে
নিহত নারীর নাম পম্পী বড়ুয়া (২৪), তার বাড়ি রাউজান উপজেলায়।
গোমদণ্ডী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার কাঞ্চন ভট্টাচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে।”
চট্টগ্রাম রেলওয়ে থানার এএসআই বিকাশ বড়ুয়া বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়েছেন এবং লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এ নারী আত্মহত্যা করেছেন নাকি দুর্ঘটনাবশত এ ঘটনা ঘটেছে সেটা খতিয়ে দেখা হবে।
